অবাক ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল হয়ে এসেছে। বাসের জন্য কার্জন হলের সামনে দাঁড়িয়ে আছি। তাজি গরুর মতো অসহায় মুখ করে আছে। আজ ল্যাবে সালফিউরিক এসিড পড়ে বেচারির জামা ছিঁঁড়ে গেছে। এত ক্ষুধা লেগেছে। ‘জামাই-বউ’ চানাচুর দেখে হাসলাম। আমার খুব শখ ওর পাশে দাঁড়িয়ে এ জিনিস খাওয়ার। এখন জামাই(!) তো সঙ্গে নেই, আমি একা কীভাবে খাই?সাঈফের সঙ্গে আমার পরিচয় রেটিনা কোচিংয়ে। মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হয় সে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এক মাস যেতে না-যেতেই টের পাই, একলা থাকার দিন যে আমার শেষ হতে আর চায় না। বিনা কারণে কান্না পায়। চারদিকে নতুন বন্ধুরা, তবু একা লাগে। অবশেষে মাথা ঠিক করি। সারা জীবন ছেলেরাই বলেছে, এবার না হয় আমিই বললাম।আমাকে বেহায়া ভাবলে ভাবুক। না হলে ওই গাধা সারা জীবনেও কথাটা আমাকে বলতে পারবে না। যদি আমার বিয়ের কার্ডও দিয়ে আসি, ও একটি ডিনার সেট গিফট করবে এবং মুরগির রোস্ট চিবিয়ে সুন্দরমতো দাওয়াত খাবে। তারপর বাসায় গিয়ে আছাড় খেয়ে কাঁদবে। ওকে আমি চিনি না।অতএব, সারা রাত না ঘুমিয়ে, প্রত্যাখ্যানের সম্ভাবনাকে বিবেচনায় রেখে একদিন খুব ভোরে ফোন দিলাম। আমি জানি, ও খুব নামাজি। ফোন ধরে সাঈফের অবাক গলা, ‘এত ভোরে? ব্যাপার কী রে?’ আমি চোখ বুজে বলে যাই, ‘সাঈফ, আমি তোকে অনেক ভালোবাসি এবং সারা জীবন তোর পাশে থাকতে চাই। এখন তুই হেসে দিয়ে পুরো ব্যাপারটিকে ঠাট্টা বানিয়ে দিতে পারিস অথবা...আমি ফোনে আছি।’ ওপাশটা এত নিস্তব্ধ হয়ে যায় যে ভয় পাই ফোন রেখে দিল কি না। নিশু, ধন্যবাদ। তোকে বলার সাহস আমার কোনো দিন হতো না। এখন অনেক সহজ হয়ে গেল বলাটা যে আমিও তোকে ভালোবাসি।’দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই বছর আগে ঘটে যাওয়া এসব এলোমেলো কথাগুলো ভাবতে থাকি। বাস কি আজ আসবে না? হঠাৎ মেসেজ টোন, পড়েই হেসে ফেলি। শয়তানটি চাটগাঁর ভাষায় লিখেছে, ‘অনে গম আঁছন নি?’ (আপনি ভালো আছেন?)ঝাপসা চোখে মেসেজটার ওপর হাত বুলাই।ভূমি, শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।