অবাক 'ধরিয়ে দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরজুড়ে এক ভয়ঙ্কর ডাকুর ছবি। সে ছবি দেখে লোকে ভয় পাবে কি, উল্টো সব হেসেই লুটোপুটি। এমন আজব ঘটনা ঘটেছে টেক্সাস শহরে। ডাকাতের ছবিটি হাতে আঁঁকা। প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনে ছবিটি এঁকেছিলেন পুলিশ ডিপার্টমেন্টের একজন আঁঁকিয়ে। হাস্যকর ‘কার্টুন চেহারা’র ওপরে ‘ধরিয়ে দিন’ লেখা দেখে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে এতোটাই মশকরা শুরু হয়েছিল, যে ভীষন বিব্রত বোধ করছিল খোদ পুলিশ বাহিনীও। সবাইকে অবাক করে দিয়ে সে ছবি দেখেই সন্দেহভাজন ডাকাতকে শনাক্ত করতে পেরেছেন একজন পুলিশ কর্মকর্তা। গ্লেন এডউইন নামের অপরাধী ইতিমধ্যেই ধরা পড়েছেন। শহরের পুলিশও হাফ ছেড়ে বেঁচেছে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট অনলাইন