অবিচ্ছেদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম আসে বাট ভুল বোঝা আর

ব্রেকাপ সাথে নিয়া

ওষুধ যেমন সঙ্গে আনে

পার্শ্বপ্রতিক্রিয়া!

আসবে চিকেন পক্স যখনই

বসন্ত দেয় উঁকি

গাড়ি কিনুন পাবেন ফ্রিতে

দুর্ঘটনার ঝুঁকি!

জিনিসপাতির দাম বাড়াতেই

বুঝতে পারি ঈদ

নাক যদি না ডাকেন তবে

সফল হবে নিদ?

ঝগড়া ছাড়া যুগল জীবন

এক্কেবারেই ফিকে

সেলফি ছাড়া গেট টুগেদার—

হয় না দিলাম লিখে!

নোটিফিকেশনের সাথে

আসবে ট্যাগিং, পোক

কেচ্ছা ছাড়া হয় না ফেমাস

সেলিব্রিটি লোক!

ভোট লাগে না ভোটের মতন

কেন্দ্র দখল ছাড়া

হরতালও হয় সফল এখন

আগুন-বোমার দ্বারা!

পরীক্ষা আর প্রশ্নফাঁসও

হাতটি ধরেই চলে

এসব নিয়ে এই দেশে আজ

কে আর কথা বলে?