অবৈধ করাতকল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার সকালে অভিযান চালিয়ে একটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। এ সময় সংরক্ষিত বনের বিভিন্ন প্রজাতির গাছ উদ্ধার করা হয়।বন বিভাগের মহেশখালী রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেনের নেতৃত্বে বন-কর্মীরা অভিযান চালিয়ে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজারের দক্ষিণে দৈলারপাড়া নুরুল হকের মালিকানাধীন নিবন্ধনবিহীন অবৈধ করাতকলটি উচ্ছেদ করা হয়। এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।