প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা সেতু এলাকার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। অবৈধ বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত বালু উত্তোলনকারী এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন। ১৭ জুন বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলামীন এ অভিযান চালান।স্থানীয় লোকজন জানান, মাতামুহুরী নদীর চিরিঙ্গা সেতু এলাকায় জেগে ওঠা চর থেকে কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে কয়েকটি চক্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলামীন বলেন, ‘১৭ জুন বালু উত্তোলনের খবর পেয়ে আমরা চিরিঙ্গা সেতু এলাকায় অভিযান চালাই। বালু উত্তোলনকারী জমির হোছাইনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাঁর একটি ট্রাকও আটক করা হয়।’