অবৈধ বিলবোর্ড অপসারণের দাবিতে তরুণ প্রজন্মের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড অপসারণ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দাবিতে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামকে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সচেতন তরুণ প্রজন্ম।
২ সেপ্টেম্বর বিকেলে সিডিএ কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় মতবিনিময়কালে তরুণ প্রজন্ম নেতারা অভিযোগ করেন, সিডিএর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় বিভিন্ন সড়কে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করা হয়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় এসব বিলবোর্ড প্রাণহানির কারণ হতে পারে। তরুণ প্রজন্মের সমন্বয়ক নোমান উলাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন মোহাম্মদ মাহমদুর রহমান, এস এম মিরাজ, সাঈদুল করিম, মো. হাবিব উল্লাহ খান, আলাউদ্দিন ভূঁইয়া, ইমরানুল হোসেন প্রমুখ।
স্মারকলিপি গ্রহণকালে সিডিএ চেয়ারম্যান বলেন, সিডিএ নির্মাণাধীন সড়কে অবৈধ বিলবোর্ড স্থাপনকারীদের নোটিশ প্রদানসহ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। বিজ্ঞপ্তি।