অভিজ্ঞতার জন্য অর্থ খরচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কাজের অভিজ্ঞতা অর্জন অথবা কেনাকাটার আনন্দের জন্য অর্থ ব্যয় করলে মানুষ নিজেকে তুলনামূলক বেশি সুখী অনুভব করে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া-বার্কলে বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া সানফ্রানসিসকো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তাঁরা বিভিন্ন জিনিস ক্রয়ের ব্যাপারে মানুষের ধারণা ও পরিকল্পনার ওপর প্রশ্নের ভিত্তিতে গবেষণাটি চালান। এতে দেখা যায়, কলেজপড়ুয়া তরুণ-তরুণীরা অনেক সময় অভিজ্ঞতা অর্জনের জন্যই কোনো কিছু কিনতে যায় এবং সে জন্য অপেক্ষাও করে। ব্যাপারটি তাদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করতে পারে। আর বহুকাঙ্ক্ষিত কোনো পণ্য বা জিনিস কেনার জন্য লাইনে দাঁড়াতেও মানুষ একধরনের আনন্দ পায়, যা কিনা সেইপণ্যটি পাওয়ার আনন্দের চেয়েও বেশি। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। আইএএনএস।