অভিধানে নতুন শব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহারের ধরন অনুযায়ী নতুন এক হাজার ২০০ শব্দ অথবা নতুন অর্থ সংযোজিত হয়েছে অক্সফোর্ড অভিধানের (ডিকশনারি) নতুন সংস্করণে। এসব শব্দের মধ্যে রয়েছে টুইট, ফলো ও ফলোয়ার ইত্যাদি। প্রচলিত পুরোনো কয়েকটি শব্দে নতুন অর্থ যুক্ত করা হয়েছে। যেমন টুইট শব্দটির নতুন মানে দেওয়া হয়েছে ‘টুইটারে কোনো কিছু প্রকাশ (পোস্ট) করা’। অক্সফোর্ড ডিকশনারিতে কোনো শব্দ অন্তর্ভুক্ত হতে হলে অন্তত ১০ বছর ধরে সেটি প্রচলিত থাকতে হয় বলে নিয়ম রয়েছে। বর্তমানে সংযোজিত নতুন শব্দগুলোর ক্ষেত্রে এ নিয়ম মানা হয়নি। এসব শব্দ ও অর্থ মাত্র ছয় বছরের মধ্যেই ডিকশনারিতে অন্তর্ভুক্ত হয়েছে। এ প্রসঙ্গে অক্সফোর্ড ডিকশনারির প্রধান সম্পাদক জন সিম্পসন বলেন, দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে শব্দগুলো মিশে গেছে বলেই নিয়মের ব্যতিক্রম করতে হয়েছে। টেলিগ্রাফ।