অভিনয়মঞ্চে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটি তখন মুমূর্ষু অবস্থায়। জীবনের এমন মুহূর্তে সহায় হিসেবে পাশে আছে একজনই—জেমনয়েড এফ। মেয়েটি আবেগপ্রবণ হয়ে জেমনয়েডের হাতটি নিজের মুখের কাছে টেনে নিল। জেমনয়েডের আবেগী কণ্ঠে তখন কবিতা। মেয়েটির দুঃখ-কষ্ট ভোলাতেই কবিতা আবৃত্তি। এমন দৃশ্য বাস্তবে কিংবা গল্প-নাটক-সিনেমায় হরহামেশায় দেখা মেলে।কিন্তু এই দৃশ্যের জেমনয়েড এফ রক্তমাংসের মানুষ নয়, রোবট। অভিনয়মঞ্চে এ যেন ‘আবেগী’ রোবট। একই অভিনয়মঞ্চে মানুষের সঙ্গে রোবটের এমন অভিনয়কে বাস্তবে রূপ দিয়েছে ‘জাপানিজ রোবট থিয়েটার প্রজেক্ট’।চার বছর আগে জাপানের এই রোবট থিয়েটার প্রকল্পের কাজ শুরু হয়। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের একজন রোবট গবেষকের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেন একজন নাট্যকার। তাঁরা দুজনে মিলে কিছু দৃশ্য তৈরি করেন, যেখানে রোবট তার মানব সহকর্মীর ব্যক্তিগত সহযোগী বা গৃহকর্মী হিসেবে কাজ করে। এ রকম বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের নাটক তৈরি করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সায়োনারা ও আই ওয়ার্কার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ৭-৯ ফেব্রুয়ারি সেগুলোর প্রদর্শনী হয়। রোবটের সঙ্গে ছিল সেইনেন্দান থিয়েটার কোম্পানির অভিনয়শিল্পীরা।জেমনয়েড এফ অভিনয় করেছে সায়োনারা নাটকে। তার চোখ, মুখসহ অন্যান্য অংশের নড়াচড়া অনেকটা মানুষের মতো ছিল। নাটকটির অন্যান্য দৃশ্যের মধ্যে রয়েছে ২০১১ সালের ভয়াবহ সুনামির পর জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুেকন্দ্রের বিপর্যয় নিয়ে একটি করুণরসাত্মক উপস্থাপন।সেইনেন্দান থিয়েটার কোম্পানির বহুভাষী অভিনেত্রী ব্রেয়ারলি লং বলেন, ‘জেমনয়েড এফ’-এর অভিনয়-সীমাবদ্ধতা রয়েছে, এটা সত্যি। তার পরও রোবটটি বড় ধরনের আবেগপূর্ণ বার্তা দিতে সক্ষম হয়েছে। লাইভসায়েন্স।