অভিবাদন এসএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ভাগনে রাফি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল দেওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই তার মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। সেদিন সে ফেসবুকে স্ট্যাটাস দিল, ‘আমার ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন।’ আমি ব্যাপারটা বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, কি রে, তোকে কি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? সে বলল, না মামা, সে রকম কিছু না। আমি আসলে আমার ফলাফল নিয়ে উদ্বিগ্ন। আমি বললাম, ফলাফলের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক কী? আশপাশে তাকিয়ে দেখ, এসএসসিতে ভালো না করে, এমনকি এসএসসি পরীক্ষা না দিয়েও কতজন সোনার মতো চকচকে ভবিষ্যৎ গড়ে নিয়েছে। হাতের কাছেই প্রচুর উদাহরণ পাবি। সুতরাং চিন্তা করবি না। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন...। মহাজন শব্দটা বোধহয় তার পছন্দ হয়েছে। কিছুক্ষণ পর দেখলাম, স্ট্যাটাসটা ডিলিট করে দিয়েছে সে।প্রথম দিন পরীক্ষা দিতে গিয়ে রাফি বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল। সে ভাবতে শুরু করল—এই সেদিনও মা আমাকে কোলে নিতেন, এই সেদিনও আমি প্রাইমারি স্কুলে পড়তাম। আজ কি সত্যি সত্যি আমি এসএসসি পরীক্ষার্থী? এটা ভাবতে ভাবতে ১৫ মিনিট শেষ হয়ে গিয়েছিল। এরপর অবশ্য সে নিজেকে এসএসসি পরীক্ষার্থী হিসেবে মেনে নিতে পেরেছে। তো এই হঠাৎ বড় হয়ে যাওয়া সব এসএসসি পরীক্ষার্থীর প্রতি রইল শুভ কামনা। আজ প্রকাশিত ফলাফলে যারা ভালো করতে পারবে না, পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের কিছু টিপস দিচ্ছি।পরীক্ষার্থীদের জন্যএসএসসিতে ভালো না করেও যাঁরা আজ মহাজন হয়েছেন, তাঁদের একটা তালিকা তৈরি করে রাখো। এ কাজে প্রয়োজনে গুগলের সাহায্য নাও। তোমার মা-বাবা, চাচা-মামা কেউ এসএসসিতে খারাপ করেছিলেন কি না ভালো করে খোঁজ নাও। বিপদের সময় উদাহরণ হিসেবে কাজে লাগবে। প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘরের ঝাড়ু, হাতপাখার হাতল, কাঠ বা স্টিলের স্কেল ইত্যাদি বিপজ্জনক সরঞ্জাম গুম করে দিতে পারো।অবস্থা বেগতিক দেখলে নিজেই গুম হয়ে যেতে পারো। এ ক্ষেত্রে এসএসসি পাস না করা কোনো আত্মীয়র বাড়ি বেছে নেওয়া যেতে পারে। ফলাফল দেওয়ার পর সপ্তাহ খানেক মোবাইল ফোন, ফেসবুক নিয়ে একদম ঘাঁটাঘাঁটি করবে না। করলে সব দোষ ওসবের ওপর গিয়ে পড়বে। ফলে মোবাইল ফোন আর ফেসবুক ব্যবহার তোমার জন্য দীর্ঘমেয়াদি নিষিদ্ধ হয়ে যেতে পারে।অভিভাবকদের জন্যআপনার নিজের এসএসসি পরীক্ষার ফল কেমন ছিল, মনে করার চেষ্টা করুন। খারাপ ছিল? তাহলে মানে মানে চেপে যান। সন্তানের ফলাফল মেনে নিন। আর আপনার পরীক্ষার ফল যদি ভালো হয়ে থাকে, তাহলে সন্তানকে কি বকাঝকা করবেন? একদম না। বরং এই ভেবে শোকর গুজরান করুন—গুমের দেশে, ভেজালের দেশে, দুর্ঘটনার দেশে, পরিমলদের দেশে, কোচিংয়ের দেশে, লোডশেডিংয়ের দেশে...আপনার সন্তানটি সুস্থ অবস্থায় বেঁচে আছে, অন্তত পরীক্ষাটা দিতে পেরেছে। এবার তার মাথায় হাত বুলিয়ে বলুন—তুমি পারবে বাবা, তুমি পারবে।সন্তান ভালো করতে পারেনি বলে সমবেদনার নামে আপনাকে যারা খোঁচা দেবে, একদিন তাদের সবাইকে দাওয়াত দিন। কী খাওয়াবেন? মিষ্টির বদলে তিতা। করলা ভাজি দিয়ে ঠান্ডা ভাত।পরীক্ষার ফল খারাপ করে সন্তান বাসায় না ফিরলে রস+আলোতে বিজ্ঞাপন দিন, ‘তোমার মা তোমার শোকে শয্যাশায়ী। ফিরে এসো বাবা/মা। তোমার ফলাফলে আমাদের কোনো কাজ নেই।’পাদটীকা ১: পরীক্ষা কখনো প্রকৃত মেধা যাচাই করতে পারে না। সুতরাং ফলাফল যা-ই হোক, তোমাকে অভিনন্দন এ জন্য যে তুমি চেষ্টা করেছ।পাদটীকা ২: আমাদের বন্ধু নুশেরা তাজরীন তখন কলেজে পড়ে। একদিন এক খ্যাতনামা কলাম লেখক-ব্যবসায়ী-রাজনীতিবিদকে ফোন করল সে। ওই ভদ্রলোক নামের শেষে বিএসসি ডিগ্রিটা ব্যবহার করে থাকেন। ধরে নিই তাঁর নাম মাইনুল হক। নুশেরা বলল, ‘হ্যালো, মাইনুল হক বিএসসি বলছেন?’ ওপাশ থেকে জবাব এল, ‘হ্যাঁ, বলছি। আপনি কে?’ নুশেরা বলল, ‘আমি নুশেরা তাজরীন এসএসসি।’...সকল এসএসসিকে অভিবাদন।