অভিবাসন ইস্যুতে নরম নন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু দিকের বিবেচনায় ওবামা প্রশাসন অবৈধ অভিবাসন প্রশ্নে আগের সরকারগুলোর চেয়ে কঠোর। এ সরকার অপরাধী অভিবাসীদের বহিষ্কার করছে। কাজের জায়গায় চলছে ধরপাকড়। আবার কঠোর এক আইন প্রণয়নকারী অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা করেছে ওবামা প্রশাসন। এ বিষয়ে তাদের ভাবনাটা নিউজ উইক সাময়িকীর কাছে তুলে ধরেছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জ্যানেট ন্যাপোলিটানোবুশ প্রশাসনের সঙ্গে আপনাদের দৃষ্টিভঙ্গি ও পদ্ধতির তফাত্টা কী?আমি সব সময়ই আইন কার্যকর করার ব্যাপারটি দেখেছি একজন কৌঁসুলির দৃষ্টিকোণ থেকে। কৌঁসুলিরা তাঁদের অগ্রাধিকার স্থির করেন জননিরাপত্তা বিঘ্নিত হওয়া ও অপরাধের মাত্রার বিষয়টি মাথায় রেখে। আমাদের অগ্রাধিকারের ক্ষেত্রগুলো আগের প্রশাসনের চেয়ে কিছুটা আলাদা। আমরা দৃষ্টি নিবদ্ধ করেছি অপরাধী অভিবাসীদের ওপর, বিশেষ করে যারা আদালতে অভিযুক্ত হয়েছে। এ ছাড়া কাজের বাজারেও আমরা নজর দিয়েছি, অবৈধ অভিবাসীদের নিয়োগদানকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। নিয়োগকারী-সংক্রান্ত আইনগুলোর সংস্কার দরকার। কারণ, এতে প্রত্যাশিত ফল পাওয়ার মতো কঠোরতা নেই। জরিমানার অঙ্ক বাড়ানো দরকার। নিয়োগকারীবিষয়ক আইনের কিছু দিক অপ্রয়োজনীয়ভাবে জটিল। এটা তাদের বিরুদ্ধে অভিযানকে কঠিন করে তোলে। তারা জেনেশুনে অব্যাহতভাবে অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়েই যাচ্ছে।যদি দেখা যায়, এ অর্থবছরে আপনারা আগের চেয়ে কম অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছেন, তাহলে তার রাজনৈতিক প্রভাব কী হবে?না, এ বছর এটা বেশি। লক্ষণীয়ভাবেই বেশি।সত্যি বলতে কি, আমার কাছে পরিসংখ্যান আছে, এ পর্যন্ত ওবামা সরকার দুই লাখ ৬৫ হাজার অপরাধীকে বহিষ্কার করেছে। এটি চার লাখের অনেক কম।আমি মনে করি, অপরাধের দায়ে অভিযুক্ত অবৈধদের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। সেদিকে এ সংখ্যা বেশি। আমার স্মৃতিশক্তি যদি ঠিক থাকে, তাহলে ২০০৮ থেকে ২০০৯ সালে আমরা বেশি অপরাধীকে বহিষ্কার করেছি। আবার ২০১০ সালে তা ২০০৯-কেও ছাড়িয়ে যাবে।বহিষ্কারের সার্বিক চিত্রটি কী?অবৈধ অভিবাসী নিয়োগকারীদের বিরুদ্ধে মামলা বাড়ছে। আমার জানামতে, গুরুতর অপরাধকারী ফেরারিদের ধরে বহিষ্কারের হারও বাড়ছে। যে একটি দিকে সংখ্যা কমেছে, তা হলো প্রশাসনিকভাবে কর্মীদের বহিষ্কার। কিন্তু আমরা তাদের জন্য সাধারণ ক্ষমাও ঘোষণা করিনি। তবে আপনার কথা কিছুটা ঠিক, আমাদের একটি অগ্রাধিকার স্থির করা আছে। আমাদের অগ্রাধিকার হচ্ছে অপরাধী অভিবাসীরা।প্রচলিত ধারণার কথায় আসা যাক। লোকের ধারণা, বুশের সময় অবৈধদের ধরার অভিযান টিভিতে প্রচার করা হতো। তাকে এ বিষয়ে কঠোর মনে করে দেশের লোক। আপনারা নাকি ব্যস্ত কাগজ-কলমে হিসাব করা নিয়ে। আপনাদের অভিযানগুলো হচ্ছে ছোট। অভিযানকারীরা সঙ্গে ক্যামেরাও রাখছে না। আপনারা কি এ বিষয়ে আপনাদের কার্যক্রম প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন?আমি এভাবে দেখি না বিষয়টি। বরং বলব, আমরা এটা করছি আইনের দৃষ্টিকোণ থেকে। এর ভিত্তি হবে ফল, মিডিয়া কোনটা তুলে ধরতে পছন্দ করে, তা নয়। নিয়োগকারীদের দিকে নজর দিলে আমরা এ ব্যাপারে অনেক বেশি করতে পারি।ওবামা অবৈধ অভিবাসনের ব্যাপারে নমনীয় বলে যে প্রচলিত ধারণা, তা কি আপনাকে হতাশ করে?হ্যাঁ, করে। সব কৌঁসুলিই জানেন, দায়িত্বটির একটি অংশ হচ্ছে প্রকৃত অগ্রাধিকার স্থির করা এবং ফলের ভিত্তিতে নিজের কাজের বিচার করা।অ্যারিজোনার বিরুদ্ধে ওবামা সরকারের মামলা সেই ধারণাতেই হাওয়া দিয়েছে। কবে এ মনোভাব পরিবর্তন হবে বলে মনে করেন?দেখুন, অ্যারিজোনার বিরুদ্ধে মামলার ব্যাপারটা একেবারেই আলাদা ব্যাপার। সেখানে প্রশ্ন হচ্ছে, দেশে কি ৫০টা না একটা অভিবাসন আইন থাকবে। এর ফলে কংগ্রেসের প্রয়োজনীয়তা গৌণ হয়ে যায় না। সেখানে দুই দল বসে দেশের অভিবাসন আইন সংস্কার করতে পারে।ওবামা প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর আপনারা যখন প্রথম বৈঠকগুলো করেন, তখন কি বুশের আমলের চেয়ে অবৈধ অভিবাসীবিরোধী ধরপাকড় কমানো নিয়ে কোনো তর্কবিতর্ক হতো?আমাদের মধ্যে যে কথা হতো তা হলো, আইন কার্যকর করাই আমাদের দায়িত্ব। তবে একই সঙ্গে ওবামা বলতেন, বিদ্যমান আইনের নবায়ন ও উন্নয়ন দরকার।ভাষান্তর: দাউদ ইসলাম