অভিবাসন গবেষণায় উকুনের জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের অভিবাসনের ইতিহাস গবেষণায় উকুনের জিনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। উকুন দুই লাখ ৫০ হাজার বছর ধরে স্তন্যপায়ীর শরীরে বসবাস করছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে এই পরজীবী পোকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাশনাল হিস্ট্রি জাদুঘরের বিশেষজ্ঞ মারিনা অ্যাসকান্স ও তাঁর সহকর্মীরা এশিয়া, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ইউরোপ অঞ্চল থেকে সংগৃহীত পুরুষ ও স্ত্রী প্রজাতির উকুনের ডিএনএ নিয়ে গবেষণা চালান। এ ছাড়া তাঁরা এই পরীক্ষার জন্য নেপাল ও কানাডা থেকেও উকুনের প্রজাতি সংগ্রহ করেন। লাইভসায়েন্স।