অভিবাসনপ্রক্রিয়া সহজ করার ব্যবস্থা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসনে সহায়তা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেলপ’ এই কর্মশালার আয়োজন করে।
এতে বক্তারা বলেন, কক্সবাজার জেলা মানব পাচারের স্বর্গরাজ্য। জেলার অরক্ষিত শত কিলোমিটারের সমুদ্রসৈকত দিয়ে অনিরাপদ অভিবাসন ও মানব পাচারের ফলে বহু পরিবার আজ নিঃস্ব। তাদের সহযোগিতা করতে হবে। এ ছাড়া অভিবাসনপ্রক্রিয়া সহজ করার ব্যবস্থা নিতে হবে।