অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিশ্বজুড়ে অনুমিত অভিবাসীর সংখ্যা প্রায় ২১৪ মিলিয়ন। ২০০০ সালের দিকে এই সংখ্যা ছিল প্রায় ১৫০ মিলিয়ন। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ১ শতাংশ অভিবাসী। অর্থাৎ প্রতি ৩৩ জনের একজন অভিবাসী। ২০০০ সালের দিকে এই হার ছিল প্রতি ৩৫ জনে একজন। অভিবাসীদের শতকরা হার দেশভেদে ভিন্ন রকম। কাতারের মোট জনসংখ্যার ৮৭ শতাংশই অভিবাসী। সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সিঙ্গাপুর ও সৌদি আরবের অভিবাসী জনসংখ্যার হার যথাক্রমে ৭০, ৪৬, ৪১ ও ২৮ শতাংশ। অভিবাসীর সংখ্যা কম এমন দেশ হলো ইন্দোনেশিয়া (দশমিক ১ শতাংশ), ভারত (দশমিক ৪ শতাংশ), রুমানিয়া (দশমিক ৬ শতাংশ) এবং নাইজেরিয়া (দশমিক ৭ শতাংশ)। ২০০৯ সালের হিসাবমতে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে ছিলেন ভারত, চীন, মেক্সিকো, ফিলিপাইন ও পোল্যান্ডের অভিবাসীরা। ধনী দেশগুলো অভিবাসী আয়ের প্রধান উৎস। অভিবাসীরা সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ২০০৮ সালের হিসাব মতে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা নিজ দেশে মোট ৪৬ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। ২০০৯ সালের হিসাব মতে, উন্নয়নশীল দেশগুলোর অভিবাসীরা প্রায় ৩০৭ বিলিয়ন ডলার তাঁদের দেশে পাঠিয়েছেন। এই অংকটি উন্নয়নশীল দেশের দাতা দেশগুলো থেকে বছরজুড়ে প্রাপ্ত অনুদানের দ্বিগুণ এবং দেশগুলোতে মোট সরাসরি বৈদেশিক বিনিয়োগের (Foreign Direct Investment) দুই-তৃতীয়াংশ।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম