অভিভাবকের অসতর্কতায় নষ্ট হতে পারে শিক্ষার্থীর ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের বিপথে পরিচালিত করে একটি মহল জঙ্গিবাদে জড়ানোর ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। কারণ, অসতর্কতায় নষ্ট হতে পারে শিক্ষার্থীর ভবিষ্যৎ।
গত সোমবার চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরিচিতি ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
তিনি বলেন, ‘বর্তমান সময়ে আমরা যেমন উন্নয়নের সেরা সময় পার করছি, তেমনি কঠিন সময়েরও মুখোমুখি। সরকারের সাফল্য ম্লান করে দিয়ে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে।’
কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলমের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদ রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রেণিশিক্ষক মাহাবুবুল আলম, অভিভাবক প্রতিনিধি গিয়াস উদ্দিন, শ্রেণি প্রতিনিধি তিলক বড়ুয়া, তাবাসসুম সিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।