অভিভাবকেরা সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিভাবকেরা সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব। এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিবাহ সম্পর্কে সতর্ক থাকতে হবে। ভুয়া জন্মনিবন্ধন সনদ দেওয়া বন্ধ করতে ভূমিকা রাখতে হবে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের।
লোহাগাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
৩ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দীপা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। বক্তারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন।