অভ্যুদয় সংগীত অঙ্গনের সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যুদয় সংগীত অঙ্গনের বার্ষিক সাধারণ সভা ১০ জুলাই সংগঠনের আসকার দীঘির পাড়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রদ্যুৎ মজুমদারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসাধারণ সম্পাদক সুমন বসাক। সভায় প্রদ্যুৎ মজুমদারকে আজীবন সভাপতি, শ্রেয়সী রায়কে আজীবন সহসভাপতি ও সুমন বসাককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কর্মকর্তারা এই সংগঠনের মাধ্যমে চট্টগ্রামসহ সারা দেশে শুদ্ধ সংগীতের চর্চা, লালন ও প্রসারের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন। বিজ্ঞপ্তি।