অভয়মিত্র ঘাটে সাইকেল 'স্টান্ট শো'


মহান বিজয় দিবস উপলক্ষে সাইক্লিস্টদের সংগঠন রোড স্টান্ট রকার্স সাইকেল স্টান্ট শো আয়োজন করে। ১৬ ডিসেম্বর বিকেলে নগরীর অভয়মিত্র ঘাটে অনুষ্ঠিত এই স্টান্ট শোর ১০টি কিউতে রোড স্টান্ট রকার্স ও নেইভর হুড স্টান্ট বয়েজ রকার্সের একজন মহিলাসহ ২১ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে রোড স্টান্ট রকার্স চট্টগ্রামের সাধারণ সম্পাদক এ জে রাফির সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের প্রযোজক মোহাম্মদ ফারুক। শত শত দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা হুইলি, রোলিং, সারফিং, সাইক্লোন, ব্রাদারহুড, সুইচ ব্যাক, হেডস্টান্ট, সাইট ব্যালেন্স, বানি হোপ, কোমডো সার্কেলসহ মনোমুগ্ধকর বিভিন্ন কিউ পরিবেশন করেন। স্টান্ট শোর পর আইকন স্টান্ট রাইডারদের সম্মাননা পদক পরিয়ে দেন অতিথিরা।
সাইকেল স্টান্ট শোতে অংশগ্রহণ করেন রোড স্টান্ট রকার্সের রাইডার শ্যামা, ফয়সল, আবিদ, আকাশ, আরিফিন, মোস্তফা, হাবিব, আসিক, সান্টু, খোরশেদ, ইবু, মাহিন, হরিজিৎ, সাইফুল, সুজিল ও নেইভর হুড স্টান্ট বয়েজ রকার্সের রাইডার সায়েম, রহিত, সাইফ, তুহিন, কৌশিক, রাথিম। িবজ্ঞপ্তি।
