অমলকান্তি চৌধুরীর স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের উন্নয়নে নিবেদিত মানুষজনের মূল্যায়ন প্রগতিশীল সমাজ বিনির্মাণের পূর্বশর্ত। তাই অমলকান্তি চৌধুরীর মতো মানুষের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। পটিয়ার কৃতী সন্তান, সমাজসেবায় স্বর্ণপদকপ্রাপ্ত, বহু ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা অমল কান্তি চৌধুরীর স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।

সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজের আয়োজনে ২০ আগস্ট বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞানী বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক নেছার আহমদ ও সৌগত সম্পাদক ভদন্ত সুনন্দপ্রিয় ভিক্ষু। অনুষ্ঠানে শ্যামল চৌধুরী সম্পাদিত ‘স্মরণীয়-বরণীয় অমল কান্তি চৌধুরী স্মরণপত্র’ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।