অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার পূর্ব জামিজুরী অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শান্তি মাধব বড়ুয়া, অর্ধেন্দু শেখর মজুমদার, এম এ রাজ্জাক ও সরওয়ার হোসেন। মোহাম্মদ কাইসার উদ্দীন ও নাসরিন আকতারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন লেয়াকত আলী, আবদুল্লাহ আল নোমান প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।