অমিতাভের ছয় প্রতিনিধিকে সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ জুলাই নগরের বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে সমাজ ও সাহিত্যবিষয়ক পত্রিকা অমিতাভের ছয় প্রতিনিধিকে সম্মাননা জানানো হয়। পত্রিকার উপদেষ্টা সম্পাদক সলিল বিহারী বড়ুয়ার সভাপতিত্বে অমিতাভের প্রতিনিধি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। স্বাগত বক্তব্য দেন অমিতাভের সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন ব্যুরো উপদেষ্টা সুমিত্র বিকাশ বড়ুয়া। উজ্জ্বল বড়ুয়র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সিদ্ধার্থ বড়ুয়া, সবুজ বড়ুয়া, ইলা মুৎসুদ্দী, সত্যব্রত বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে পত্রিকার প্রচার-প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।