অযান্ত্রিক একদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লিক, ক্লিক। হয়ে গেল একটা ছবি।ইস্, যদি আর একটু অ্যাঙ্গেল থেকে নিতে পারতাম, তাহলেই কিন্তু ছবির ভিউটা চেঞ্জ হয়ে যেত, তাই না?অবশ্য আলোটাও কম ছিল।যা-ই বলিস, ছবির বিষয়টা কিন্তু দুর্দান্ত।পুরান ঢাকায় যাওয়া হয়েছিল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ফটোগ্রাফি সোসাইটি থেকে ছবি ওঠানোর জন্য। আর তা নিয়েই আলোচনা চলছিল ভাদ্রের এক ভরসন্ধ্যায়। সময় গড়িয়ে যাচ্ছে। সেদিকে কারও খেয়াল নেই। শুধু তা-ই নয়, আলোচনার ডালপালা গজিয়ে মাঝেমধ্যেই মহাকাশ কিংবা অতল জলের তলের বস্তুতে গিয়ে ঠিকানা খোঁজে।‘আমরা কেউই পেশাজীবী ফটোগ্রাফার নই। কিন্তু তা না হলে কি হবে! ফটোগ্রাফি এখন আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে গেছে।’ বলছিলেন ফটোগ্রাফি সোসাইটির তৌহিদ। প্রত্যয়ী এই ফটোগ্রাফাররা নেশায় ফটোগ্রাফার আর পেশায় ইঞ্জিনিয়ার হবেন, এমনটাই প্রত্যাশা তাঁদের। সারা সপ্তাহ যন্ত্র নিয়ে পাঠের ফাঁকে নিজ ক্যামেরায় ধরা রঙিন মুহূর্তগুলো অনেকটা প্রশান্তি জোগায় এই তরুণ ফটোগ্রাফারদের মনে।শুধু কি ফটোগ্রাফিতেই মগ্ন তাঁরা? নাকি নিজের সমসাময়িক ভাবনাগুলো অন্যকে জানানোর পাশাপাশি আরও কিছু করেন?দ্রুত উত্তর এল তাহসিনের কাছ থেকে। ‘আমাদের ডিবেটিং সোসাইটিও আছে। প্রতিবছর দেশ ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের নিয়ে আয়োজন করা হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ এবং ওআইসি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ। সেই সঙ্গে আমরাও অংশ নিয়ে থাকি বিভিন্ন প্রতিযোগিতায়। এসব আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটে আমাদেরও।’তাহসিনের কথা শুনে বোঝা যায়, সময়ের ফিতা দিয়ে মেপে যাঁরা কথা বলেন, তাঁরাও কিন্তু শুধু সময়ে-অসময়ে অনিয়ম করতে পিছপা হন না। এর মধ্যেই কেউ বলে উঠলেন, ভাই, ছোটবেলার দুরন্তপনা কি এত তাড়াতাড়ি ছেড়ে যায়?দস্যিপনা, দুরন্তপনা, কথার পিঠে কথা লাগিয়ে তর্ক-বিতর্ক করে সময় চলে যায় অনেকের। আর যাঁদের এভাবে দিন চলে না, তাঁরা?তাঁরাও খুঁজে নিয়েছেন পথ। তাঁদের সময় কাটে ‘হায়ার স্টাডিজ ক্লাবে’। নিত্যদিনের পড়াশোনার পাশাপাশি তাঁরা সন্ধান করেন এই একাডেমিক সার্টিফিকেট দিয়ে কোথা কোথা থেকে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ আছে। এ বিষয়ে কথা হলো ক্লাবের সদস্য আশরাফের সঙ্গে। ‘আইইউটিতে আমরা যাঁরা শিক্ষার্থী, তাঁরা যেমন এই ক্লাবের সদস্য, তেমনি যাঁরা এখান থেকে পাস করে বিভিন্ন দেশে চাকরি বা পড়াশোনা করছেন, তাঁরাও এই ক্লাবের সদস্য। মূলত তাঁরাই বাইরের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করে থাকেন। শুধু তা-ই নয়, যাঁরা চাকরি করছেন, তাঁরাও সহযোগিতা করে থাকেন চাকরির ব্যাপারে। অর্থাৎ পড়ার পেছনে ছুটতেই সময় চলে যায় তাঁদের।’সন্ধ্যা ঘনিয়ে এল। এবার ফেরার পালা। আড্ডা থেকে উঠে সামনে পা বাড়াতেই তৌহিদ বলে বসলেন, ‘আমাদের এখানে সন্ধ্যা হয় রাত ১১টায়, এখন তো বাজে মাত্র সাতটা! এত তাড়াতাড়ি ফিরে যাবেন[email protected]