অরুণোদয়ের কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে নবীন শিল্পীদের আবৃত্তি অনুষ্ঠান ২০ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘অরুণোদয়ের কাব্য’ শিরোনামের এ আয়োজনে এবার বসেছিল তৃতীয় আসর। শুরুতে ছিল আলোচনা সভা। সংগঠনের সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, অধ্যাপক মাসুম চৌধুরী ও সমাজকর্মী সাইফুল ইসলাম মজুমদার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। আলোচকেরা বলেন, ‘কবিতা সব সময়ই তারুণ্যকে ধারণ করে। তারুণ্যের সঙ্গে রয়েছে কবিতার নিবিড় সম্পর্ক। সভা শেষে সুস্মিতা দত্তের সঞ্চালনায় পরিবেশিত হয় একক আবৃত্তি পরিবেশনা।