প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লেটিসটেলে জাঙ্গারমেনিয়ডেস—ভীষণ জটিল এক নাম। নামের মতো জটিল এর বাহারও। দুনিয়ার সবচেয়ে ছোট অর্কিড এটা। এক ইঞ্চির ১০০ ভাগের এক ভাগ এর ফুলের দৈর্ঘ্য। গাছটার উচ্চতা হয় আধা সেন্টিমিটারের মতো। দেখা মেলে মধ্য আমেরিকার বনাঞ্চলে, বিশেষ করে কোস্টারিকায়। বলা বাহুল্য, সবুজ আর বেগুনি রঙের ফুলগুলো দেখতে চাইলে অবশ্যই ম্যাগনিফাইং গ্লাসের দরকার হবে। লংগেস্ট লিস্ট ও উইকিপিডিয়া