অর্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চিকন চাল
সাদা ভাত, ছোট মাছ
টেংরা কিংবা পুঁটি
পাতলা ডাল
কাঁচা মরিচ আর পেঁয়াজ দুটি
ভর্তাও সঙ্গে—হতে পারে আলু, কলা, শিম
মুরগির গোশ না থাকে যদি, ভেজে দিতে হবে ডিম
এই তো অর্ডার, তাড়াতাড়ি দাও, আমি এইখানে বসা
টিস্যু আর সালাদ দিয়ো, কুচি কুচি করে কাটা শসা
মনে থাকে যেন, কম কম হবে মসলা আর তেল
ও ভালো কথা, গ্লাস ধুয়ে পানি দিয়ো মিনারেল।