অর্ডার অব দ্য রাইজিং সান পুরস্কার পেলেন জালালুল হাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ বোর্ডের সাবেক পরিচালক এম জালালুল হাই জাপান সরকারের ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ পুরস্কারে ভূষিত হয়েছেন। জাপান-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা সুদৃঢ় করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাপান সরকার ‘িস্প্রং ইম্পেরিয়াল ২০১৬’ তে এই পুরস্কারের ঘোষণা দেয়।
এম জালালুল হাই ২০০৪-০৫ সালে বিনিয়োগ বোর্ড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান ছিলেন। বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন। তিনি সাতকানিয়া থানার মির্জাখীল দরবার শরিফের বর্তমান সাজ্জাদানশীন হজরত আরিফুল হাইয়ের ছোট ভাই। বিজ্ঞপ্তি।