অর্থ নিয়ে অনর্থক রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রনি আর পল্টু, দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—রনি: ধর, তুই একদিন এমন একটা কোট খুঁজে পেলি, যার সব পকেটেই একটা করে ৫০০ টাকার নোট! তাহলে কী করবি?পল্টু: কী আর করব, আমি নিশ্চয়ই কোটের ভেতরে থাকা মানুষটাকেও খুঁজে পাব!দুই বন্ধুতে কথা হচ্ছে—১ম বন্ধু: জানিস, বাজারে ছেলেদের জন্য নতুন একটা সুগন্ধি বেরিয়েছে, সুগন্ধিটা গায়ে দিলেই মেয়েরা ছুটে আসে!২য় বন্ধু: বলিস কী! সুগন্ধির ঘ্রাণটা কিসের মতো বল তো?১ম বন্ধু: অনেকটা নতুন টাকার মতো!রহিম সাহেব অফিস থেকে ফেরার পথে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন। বিস্তর ধস্তাধস্তির পর ছিনতাইকারীরা রহিম সাহেবের মানিব্যাগটা কেড়ে নিল।ছিনতাইকারী: এই ব্যাটা, তোর মানিব্যাগে তো মাত্র দুই টাকা! এই দুই টাকার জন্য এতক্ষণ ঝামেলা করলি? ব্যাটা কঞ্জুস!রহিম সাহেব: না না! আমি আসলে ভয়ে ভয়ে ছিলাম, না জানি তোমরা আমার জুতার ভেতর লুকানো দুই হাজার টাকাও কেড়ে নাও!ঢাকা থেকে গ্রামে বাবার কাছে পাঠানো চিঠিতে লিখল ছেলে, ‘আব্বাজান, মনে হয় দেশে থেকেও আমি যেন তোমাদের থেকে আজ অনেক দূরে, কোনো এক পরদেশে পড়ে আছি। আচ্ছা আব্বা, ৫০০ টাকার নোটে আহসান মঞ্জিলের ছবি কি এখনো আছে? অনেক দিন হলো দেখি না তো...!’থাইল্যান্ডে হানিমুনে গেছে এক দম্পতি— স্বামী: আজ যদি আমার এত টাকা-পয়সা না থাকত, হয়তো আমরা এই বিলাসবহুল হোটেলে থাকতে পারতাম না।স্ত্রী: হ্যাঁ। হয়তো আমাদের থাইল্যান্ডেও আসা হতো না। তার চেয়ে বড় কথা, এসব কথা বলার জন্য আমাকেও পাশে পেতে না!স্বামী-স্ত্রীতে কথা হচ্ছে—স্বামী: ওগো শুনছো, সেই ১৯৭৯ সাল থেকে টাকা জমানো শুরু করার পর অবশেষে আজ স্বপ্নের গাড়িটা কেনার মতো টাকা আমার হয়েছে।স্ত্রী: সত্যি?! কী গাড়ি? ২০১০ মডেলের টয়োটা?স্বামী: না! একটা ১৯৭৯ মডেলের মিতসুবিশি!ক্লাসে শিক্ষার্থীদের বললেন শিক্ষক, ‘মনে করো, তুমি লটারিতে এক কোটি টাকা পেয়েছ, এবার এ নিয়ে একটা রচনা লেখো।’লেখা শেষে সবাই খাতা জমা দেওয়ার পর দেখা গেল, পল্টু সাদা খাতা জমা দিয়েছে।শিক্ষক: কী ব্যাপার, পল্টু, তুমি কিছু লেখনি কেন? পল্টু: আপনার কী মনে হয়, লটারিতে এক কোটি টাকা জিতলে আমি এখানে বসে বসে রচনা লিখতাম?সংগ্রহ: মো. সাইফুল্লাহ