অর্থনীতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৫ মে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজ-বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জাহাঙ্গীর আলম, বিভাগের শিক্ষক জ্যোতি প্রকাশ দত্ত, ইরশাদ কামাল খান, মো. আমিরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ নূর নবী, শান্তনু দেববর্মণ, ঝুলন ধর, মোহাম্মদ মহিউদ্দীন, জুনাব আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা করার জন্য এবং নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলে পড়ালেখায় মনোযোগী হতে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে নান্টু বড়ুয়া, সুনন্দা বড়ুয়া ও মো. ইউসুফ এবং নবীনদের পক্ষে স্বপ্নিল বড়ুয়া ও নওশিন আওয়াল বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মলি­কা রায় ও মো. শফিউল্লাহ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। —চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি