অর্ধেক তার করিয়াছে নারী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার এই অসম্পূর্ণ লাইনটা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে নারী-পুরুষের অবস্থান। নারী বলতে মা, বোন, প্রেমিকা, স্ত্রী, মেয়েকে—বুঝি।
কিন্তু এটা বুঝলেও আমরা তাঁদের অবস্থান, সম্মান, ভালোবাসার জায়গাটা আজও বুঝতে শিখিনি। ঘর থেকে বাইরে—পথ, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, এমনকি নিজের বাড়িতেও আমরা তাঁদের অপমানিত, অসম্মানিত করে যাচ্ছি। অথচ সেই নারী, যে মায়ের গর্ভে আমাদের জন্ম, যে বোনের স্নেহ-মমতায় আমাদের বেড়ে ওঠা, যে প্রেমিকার ভালোবাসায় ভালোবাসতে শেখা, স্ত্রী সে তো জীবনসঙ্গিনী, আর মেয়ে, যাকে নিজেই জন্ম দিই। এসব ভুলে তাদের লাঞ্ছিত করছি নিজেরাই। কবে আমরা জাগ্রত হব? তবে আজ সব বাধা, সব দ্বন্দ্ব ভেঙে নারীরা মুখ বন্ধ করে নেই। জাগ্রত হতে শিখেছেন নারী। অবহেলা, অপমান, অসম্মান মেনে না নিয়ে প্রতিবাদী হয়েছেন। নারী-পুরুষের সমান অধিকারের কথা থাকলেও নারী তাঁর প্রাপ্য অধিকার পাননি কখনো।
আজ নারী তাঁর অধিকার আদায়ে সোচ্চার। যেমনটি ছিল ১৮৫৭ সালের ৮ মার্চ। আর প্রতিবছর এই দিনই সমগ্র নারী জাতির বিশেষ দিন। তাই আমরা যারা আজও আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ শব্দ ‘নারী’ জাতিকে সম্মান করতে পারিনি, তাঁদের অধিকার থেকে বঞ্চিত করেছি, করেছি লাঞ্ছিত, ৮ মার্চ নারী দিবসকে সামনে রেখে সমগ্র নারী জাতিকে সম্মান, অধিকার, অবস্থান পুরুষের সমান সমান করে দেওয়ায় প্রতিজ্ঞাবদ্ধ হই। নারীরা জাগ্রত হলেই সচেতন হবে জাতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়