অর্পণের মৃত্যুতে প্রতিবাদ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ এিপ্রল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র অর্পণ দাশের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকার লোকজন। এই ঘটনার জন্য এলাকাবাসী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছে।
অর্পণের মৃত্যুর প্রতিবাদে ২৬ এপ্রিল পটিয়ার মুন্সেফবাজারে মানববন্ধনের আয়োজন করে মুন্সেফবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সূর্য তরুণ ক্লাব। বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপিও দেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় তিন শতাধিক লোকজন অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মুন্সেফবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সূর্য তরুণ ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম, যুবলীগ নেতা নুরুল আলম ছিদ্দিকী, ব্যবসায়ী হাবিবুর রহমান, বেসরকারি সংস্থা নওজোয়ানের মাঠ কর্মকর্তা কহিনুর আকতার প্রমুখ।
সভায় বক্তরা বলেন, মুন্সেফবাজার এলাকায় একটি ভবন ঘেঁষে চলে যাওয়া ১১ হাজার কিলোভোল্ট বিদ্যুৎ লাইনের কারণে ইতিপূর্বে আরও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। তাই স্থানীয় এলাকার লোকজন লাইনটি সরানো জন্য বিদ্যুৎ বিভাগকে অভিযোগও করেছে। কিন্তু এরপরও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বিদ্যুৎ বিভাগকে দ্রুত ঝুঁকিপূর্ণ সঞ্চালন তার সরিয়ে নিতে অনুরোধ করেছেন।