অর্বাচীনের অভিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য (খাদ+য) অর্থাৎ খাদ আছে যাতে। বিশুদ্ধ বা ভেজালবিহীন খাদ্যের অনুসন্ধান তাই কেবল বৃথাই নয়, যা বিশুদ্ধ তা বাংলা ভাষা অনুযায়ী খাদ্যই না।খামখেয়াল ডাক বিভাগের খামের মতো যাদের খেয়াল। এই শব্দের মাধ্যমে আমাদের প্রাচীন ভাষাবিদেরা কতটা ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন, তা আমরা টের পাই। বঙ্গদেশে ডাক বিভাগ চালুর পর থেকে প্রেরিত খাম খুব কমই সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছেছে। চিঠির খামের এই ভবিষ্যৎ আচরণ অনুমান করেই উদ্ভট ও খাপছাড়া আচরণ বোঝাতে শব্দটির প্রচলন করা হয়।খোলস (খোলা+লস্) অর্থাৎ যা খোলা হলেই লস্ হয়। বাক্য গঠন—ভালো মানুষের খোলস পরে আর কত দিন? যে দিন খুলে পড়বে, তখন বুঝবি ঠ্যালা!খতিয়ান ব্যবসার বা যেকোনো কিছুর হিসাব বই হিসেবে বর্তমানে ব্যবহূত। শব্দটির উৎপত্তির সময় বাঙালিদের ব্যবসায় খুব মন্দা যাচ্ছিল, ব্যবসায়ীরা তাই প্রতিদিনকার ব্যবসায়ের হিসাব চাওয়ার বদলে কর্মচারীদের কাছে শুধু কত ক্ষতি হলো সেটা আনতে আদেশ করতেন। এই ক্ষতির হিসাব আনতে আনতে একসময় সেই হিসাব বইয়েরই নাম হয়ে গেল ক্ষতিআন (খতিয়ান)।খালাসি খাল আর sea মিলে হয় (সন্ধিযোগে) খালাsea। অর্থাৎ খাল থেকে শুরু করে সাগর বা sea পর্যন্ত সব জলযানে যাদের দেখা যায়, তারাই খালাসি।খতম যার শুরু আছে, তার শেষ আছে। এটা মাথায় রেখে প্রাচীন ভাষাবিদেরা জগতের সবকিছুকে দুই ভাগে ভাগ করে ব্যঞ্জনবর্ণের ক্রমানুসারে নামকরণ করে যথাক্রমে শুরু বা ক-তম পর্যায় এবং শেষ বা খ-তম পর্যায়। কালের বিবর্তনে কতম শব্দটি লাপাত্তা হয়ে গেলেও খতম আজও কোনো কিছুর শেষ অর্থে ব্যবহূত হয়।খামাখা জ্ঞানী মানুষের মতে, খাওয়া-দাওয়ার পেছনে সময় দেওয়াটা সময়ের একদম বাজে খরচা। শোনা যায়, ভাষাবিদেরাও খুব জ্ঞানী, তাই তাঁরা বাঙালি হয়েও ভাত খাওয়া এবং সেটাকে নানা তরিতরকারির সঙ্গে মাখানোকেও সময়ের বিরাট অপচয় ভাবতেন। তাই অনর্থক বা বাজে কিছু বোঝাতে তখন থেকেই তাঁরা খাওয়া ও মাখানোকে বা খামাখা-কে প্রচলন করেন। খাবলা কাউকে খেতে বললে সে এক গ্রাসে কতটুকু গ্রহণ করতে পারে, সেটা জানা দরকার হতে পারে। সেটা মাপার জন্য এই শব্দের উদ্ভাবকেরা কাউকে খেতে নির্দেশ দিয়ে তার পরিমাণ হিসাব করে রাখে। খেতে নির্দেশ দেওয়া বা খা বলা মাত্রই এই পরিমাণ নির্ধারিত হয় বলে এর নাম হয় খাবলা। যেমন—এক খাবলা দই।খামার যে ব্যবসার ওপর ভাষাবিদদের অভিশাপ আছে (খা মার), যুগে যুগে তাই এই ব্যবসায় বাঙালিরা ধরা খেয়ে আসছে। যেমন—অ্যানথ্রাক্সের কারণে গরুর খামার, সোয়াইন ফ্লু হেতু মুরগির খামার।খয়রাত পূর্বে ভিক্ষুকেরা শুধু দিনে ভিক্ষা করত আর রাতে সেই ভিক্ষার টাকা-পয়সা নানা কাজে খরচ করে উড়িয়ে দিত। প্রাপ্ত ভিক্ষা রাতেই ক্ষয় হয়ে যেত বলে ভিক্ষা অর্থে একসময় খয়রাত প্রচলিত হয়।