অলংকার অঙ্গনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপার মল, মকরমুখি বালা, গলার হার—সবই আছে। কোমরের বিছা বা মাথার মুকুটও দেখতে পাবেন। চোখ ধাঁধিয়ে দেবে তাদের সূক্ষ্ম কাজ আর নকশার বাহার। এসবই বাংলাদেশের নানা অঞ্চলের ঐতিহ্যবাহী গয়না। ঢাকায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে এর প্রদর্শনী, শেষ হবে ২২ জানুয়ারি।