অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলায়েত আলী স্মৃতি সংসদ আয়োজিত অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ১৫ এপ্রিল রাহাত্তারপুল নূর বেগম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে হুমায়ন গ্রুপকে ৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাকলিয়া বৌবাজার আহমদুর রহমান সড়ক পুলিশ বিট (শান্ত একাদশ)। বিজয়ী দলে খেলোয়াড় ছিলেন মো. রুবেল, আহম্মদ আলী, আবদুল জব্বার ও রুবেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম। বিজ্ঞপ্তি।