অলিম্পিকের ইতিহাসে সেরা ৫ নারী ক্রীড়াবিদ

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের পোশাকি নাম এটিই। বিশ্ব ক্রীড়াজগতের এই ‘গ্রেটেস্ট শো’ অনেক গ্রেটের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মহিমান্বিত। অলিম্পিকের ১২৫ বছরের ইতিহাসে এমন বহু নারী ক্রীড়াবিদ আছেন, যাঁরা অন্য উচ্চতায় উঠেছেন নিজেদের মেধা, পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে। ইতিহাসসেরা নারী ক্রীড়াবিদদের মধ্যে কয়েকজনের কীর্তির কথা থাকছে এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লোরেন্স জয়নার গ্রিফিথ

ফ্লোরেন্স জয়নার গ্রিফিথ

অ্যাথলেটিকসের ইতিহাসে অন্যতম রঙিন চরিত্র ছিলেন লম্বা লম্বা নখ নিয়ে তিনি ট্র্যাকে নামতেন দৌড়াতে। একেকটা নখের রঙ থাকত একেক রকম। বিশেষ ধরনের দৌড়ের পোশাক পরেও তিনি আলোচিত, কিছুটা সমালোচিতও হয়েছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মনোবিদ্যায় স্নাতক ফ্লোরেন্স জয়নার গ্রিফিথ ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে প্রথমবারের মতো রৌপ্য জয় করেন তিনি।

গ্রিফিথের ক্যারিয়ারের অবিস্মরণীয় মুহূর্ত আসে ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে। ১০০ মিটার স্প্রিন্টে তিনি ১০.৫৪ সেকেন্ড সময় নিয়ে তিনি সোনা জেতেন। ২০০ মিটারের সেমিফাইনালের ২১.৫৬ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছিলেন। ফাইনালে নিজের বিশ্ব রেকর্ডই ভেঙে দেন ২১.৩৪ সেকেন্ড সময় নিয়ে।

মাত্র ৩৮ বছর বয়সে ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেন। ঘুমের মধ্যে মস্তিষ্কে রক্তক্ষণে তাঁর মৃত্যু দুনিয়াকে কাঁদিয়েছিল।

নাদিয়া কোমানিচি

নাদিয়া কোমানিচি

অলিম্পিকে নারী ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বিখ্যাত তো তাঁকে বলাই যায়। রোমানিয়ার নাদিয়া কোমানিচি জিমন্যাস্টিকস ইতিহাসে একমাত্র ‘পারফেক্ট টেন’ স্কোর করে ১৯৭৬ সালে মন্ট্রিয়েল অলিম্পিকে তিনি হইচই ফেলে দিয়েছিলেন। তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। জিমন্যাস্টিকসকে বিশ্বব্যাপি খেলাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে নিয়ে আসার পেছনে ছিয়াত্তরে তাঁর সেই দুর্দান্ত পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে। সেবার জিমন্যাস্টিকসের বিভিন্ন ইভেন্টে তিনি পাঁচটি সোনা জিতেছিলেন।

দুটি অলিম্পিকে মোট নয়বার ১০–এ ১০ স্কোর করেন নাদিয়া। অলিম্পিকে তাঁর মোট পদক সংখ্যা ৯টি। আর্টিস্টিক জিমন্যাস্টিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর পদকসংখ্যা চারটি।

অবসর নেওয়ার পরেও নাদিয়া কোমানিচি বিশ্ব জিমন্যাস্টিকসের বড় ব্যক্তিত্ব। বিভিন্ন দাতব্য সংস্থার দূত হিসেবে তিনি এখন ব্যস্ত।

জ্যাকি জয়নার কার্সি

জ্যাকি জয়নার কার্সি

যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেট বলা হয় জ্যাকি জয়নার কার্সিকে। হেপ্টাথলনের রানী বলা হয় তাঁকে। এই খেলায় একজন ক্রীড়াবিদকে দুই দিনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সাতটি ডিসিপ্লিনে কঠিন পরীক্ষা দিতে হয়। লং জাম্পেও বড় তারকা তিনি। চারটি অলিম্পিক গেমসে তিনটি সোনা, একটি রুপা আর দুটি ব্রোঞ্জ জিতেছেন তিনি দুটি ইভেন্টে।

১৯৮৮ সালে জয়নার কার্সি নিজের নামে দাতব্য সংস্থা গঠন করেন। দরিদ্র ক্রীড়াবিদদের জীবনের মান উন্নয়নে তাঁর সেই ফাউন্ডেশন কাজ করে আসছে। নারী ও শিশুদের শিক্ষার মান উন্নয়ন নিয়েও তিনি কাজ করে যাচ্ছেন।

লারিসা লাতানিয়া

লারিসা লাতানিয়া

সোভিয়েত যুগের এই নারী জিমন্যাস্টস এখন পর্যন্ত একটা রেকর্ডে অমর হয়ে আছে। ছেলে–মেয়ে নির্বিশেষে অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক (৯টি) তাঁরই। অলিম্পিকে তাঁর পদকের সংখ্যা ১৮, যেটি ৪৮ বছর ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে রেকর্ড হয়েছিল।

১৯৬৬ সালে লাতানিয়া অবসর নেন। তবে তিনি সোভিয়েত ইউনিয়নের নারী জিমন্যাস্টস দলের কোচ হিসেবে কাজ করেছেন ১৯৭৬ সালে মন্ট্রিয়েল অলিম্পিকে। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া যে নারী জিমন্যাস্টিকসে বিশ্বসেরা, তার নেপথ্যের বড় কারিগর এই লাতানিয়াই।

উইলমা রুডলফ

উইলমা রুডলফ

১৯৬০ সালের রোম অলিম্পিকে উইলমা রুডলফ সবাইকে অবাক করে দিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রর প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে এক অলিম্পিক আসরে তিনটি সোনার পদক জিতেছিলেন। অথচ, এই রুডলফই পাঁচ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে তাঁর বাম পায়ের শক্তি হারিয়েছিলেন। রোম অলিম্পিকে তিনিই ছিলেন দ্রুততম মানবী। ১১.২ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন তিনি। ২০০ মিটারেও তিনি সোনা জিতেছিলেন, সময় নিয়েছিলেন ২২.৯ সেকেন্ড।

উইলমার কীর্তি তাঁকে অলিম্পিক ইতিহাসে অমর করে রেখেছে। কৃষ্ণাঙ্গ এই ক্রীড়াবিদ আজ থেকে ৬১ বছর আগে পরিণত হয়েছিলেন বিশ্ব ক্রীড়ার এক অনুকরণীয় ব্যক্তিত্বে। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে রুডলফ আজও এক বড় উদাহরণ।