অশ্রুসিক্ত করার মতো উপন্যাস কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো নির্দিষ্ট বই (উপন্যাস) পড়ে পাঠকের চোখ মোছার দৃশ্য অনেকটাই বিরল হয়ে পড়েছে। কারণ, এখনকার বইয়ে আবেগময় উপাদানের ব্যবহার কমে এসেছে। যুক্তরাজ্যের গবেষকেরা বলেছেন, ১৯০০ সালের শুরুর দিকে প্রকাশিত বইয়ের তুলনায় বর্তমান বইগুলোতে আবেগময় উপাদানের উপস্থিতি ১৪ শতাংশ কম।ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান গবেষক আলবার্টো অ্যাচেরবি বলেন, বিংশ শতাব্দীর শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে প্রকাশিত উপন্যাসে আবেগময় উপাদানের পরিবর্তন শনাক্ত করাই ছিল গবেষণার লক্ষ্য। ১৯০০ সালে প্রকাশিত গড়পড়তা উপন্যাসে আবেগময় উপাদানের ব্যবহার ছিল ২০০০ সালের উপন্যাসের তুলনায় ১ দশমিক ১৪ গুণ বেশি। অর্থাৎ ১৯০০ সালের বইয়ে আবেগপূর্ণ শব্দ এক হাজার হলে এখন সেই সংখ্যা ৮৭৭। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, আনন্দময় অনুভূতি প্রকাশকারী শব্দরাশিসংবলিত বই প্রকাশের হার যুক্তরাজ্যে প্রথম বিশ্বযুদ্ধের পর এবং ১৯৬০-এর দশকে বেড়েছিল। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানকার বইপত্রে বিষাদময় উপাদানের প্রাধান্য দেখা যায়। তবে ১৯৬০-এর দশক থেকে লেখকদের ভাষাভঙ্গি নতুন মোড় নেয় এবং তখনকার লেখায় বিভ্রম সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি বেড়ে যায়। এতে সমকালীন নাগরিক উদ্বেগ ও মানসিক যন্ত্রণার মতো বিষয়গুলো স্পষ্ট হয়। আবার সেই সময় থেকে মার্কিন লেখকদের বইয়ে আবেগময় উপাদান তুলনামূলক বাড়তে শুরু করে। শিক্ষাবিদেরা বলছেন, যুক্তরাজ্যের লেখকদের বইয়ে রাগ, বিরক্তি, ভয়, আনন্দ, দুঃখ, বিস্ময় প্রভৃতি মনোভাবসূচক শব্দ ১৯০০ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রকাশিত ৫০ লাখ বইয়ে বহুল ব্যবহূত হয়েছে। বিবিবি নিউজ।