অশ্রুসিক্ত সাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমের ফুমিচিনো বিমানবন্দর। লাইনে দাঁড়িয়েছি ব্রিন্ডিসির প্লেনে উঠব বলে। বাইরে ঝকঝকে রোদ। পরিষ্কার আকাশ। কাজেই বিমান সঠিক সময়ে ছাড়বে—এই আশা করাই যায়। কিন্তু আমাদের আশায় গুড়ে বালি। অনিবার্য কারণবশত ৩০ মিনিট বিলম্ব হবে। এই ৩০ মিনিট কিউতে দাঁড়িয়ে যখন অপেক্ষার সরু গলিটি পার হচ্ছিলাম, তখন হঠাৎ কিউয়ের একেবারে সামনে চেনা চেনা কাকে যেন দেখতে পেলাম। ভদ্রমহিলার মুখ নেকাবে আবৃত, পেছন থেকে দেখে মনে হচ্ছে, আমার পুরোনো সহকর্মী ফিলিস্তিনি নাগরিক সাহার হানজুরি। কিউ ছেড়ে এগিয়ে গেলাম, এক রকম হাত দিয়েই ওর নেকাব সরিয়ে মুখটা দেখার চেষ্টা করলাম। প্রথমে ও ঘাবড়ে গিয়েছিল। পরে আমাকে দেখতে পেয়ে আনন্দে চিৎকার করে উঠল। ‘জহির, তুমি এখানে? কী আনন্দময় আশ্চর্য ঘটনা! কী করছো?’আমি ওর হাতের নীল পাসপোর্টের (জাতিসংঘের পাসপোর্ট) দিকে ইঙ্গিত করে বললাম, ‘এখনো আছো তাহলে?’ টের পেলাম, ওর ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। ‘আর কোথায় যাব বলো? তোমাদের বাংলাদেশেও তো যেতে পারলাম না।’ তখনি মনে পড়ল, আমাদের এক বাংলাদেশি সহকর্মীর সঙ্গে ওর বেশ ঘনিষ্ঠতা ছিল। আমরা ধরেই নিয়েছিলাম, ওদের বিয়ে হবে। কিন্তু নিষ্ঠুর নিয়তির কাছে ওদের প্রেম পরাজিত হলো।আমার এই দীর্ঘ প্রবাসজীবনে সাহারের মতো বহু গৃহহারা, দেশহারা মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। আমি এদের দুটি চারিত্রিক বৈশিষ্ট্য শনাক্ত করেছি। প্রথমত, এরা কাউকে আঁকড়ে ধরে আশ্রয় পেতে চায়। দ্বিতীয়ত, এরা কাউকে বিশ্বাস করে না।আমি কিউতে, পেছনে ফিরে যেতে উদ্যত হলে ও আমাকে টেনে ধরে ওর সামনে দাঁড় করিয়ে দিল। আমি ইতস্তত করছিলাম। উন্নত দেশে এসব কেউ করে না। বিমানে গিয়ে আমরা কে কোথায় বসেছি আর খেয়াল রাখতে পারিনি। ধাতব ডানায় ভর দিয়ে বিমান নেমে এল ইতালির বন্দর শহর ব্রিন্ডিসিতে। আতিকুজ্জামান আমাকে নিতে এসেছেন। তাঁর খুব তাড়া। কিছুক্ষণ পরই একটি নৈশভোজে যাবেন। আমি আর সাহস পেলাম না তাঁকে বলি, সাহারের জন্য অপেক্ষা করুন। হোটেল রেজিনাতে ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম। রাতের খাবার খেতে হবে। উপযুক্ত একটি রেস্টুরেন্ট খোঁজা দরকার। মোড় ঘুরতেই একটি ফোনের বুথ। ওখানে সাহার! একের পর এক ফোন কার্ড, ক্রেডিট কার্ড পাঞ্চ করছে। কিছুতেই কিছু কাজ হচ্ছে না। আমাকে দেখে প্রথমেই খুব রেগে গেল। ‘তুমি কেমন মানুষ, আমাকে রেখে চলে এলে?’আমি কৈফিয়তের জন্যমুখখুলেছি, ও আমাকে থামিয়েদিয়ে বলে, ‘চুপ করো। এখন আমাকে বলো কীভাবে আমার স্বামীকে, সুদানে ফোন করব?’ অনেক দিন পর। সাহার এরই মধ্যে বিয়েকরেছে। একটি ফুটফুটে মেয়েও হয়েছে। ওর স্বামী আলজেরিয়ান। ভদ্রলোক আলবেনিয়ায় ব্যবসা করতেন, তিরানার এক কিশোরীকে বিয়েকরেছিলেন, দুটি ছেলেও আছে। কিন্তু সংসার টেকেনি। ওই মেয়েটির কাছ থেকে পালাতেই এসেছিলেন কসোভোতে, নতুন করে জীবন ও জীবিকা নির্ধারণ করতে। সাহারের সঙ্গে ওখানেই প্রথম দেখা। ভদ্রলোক পেয়ে যান নতুন জীবন ও জীবিকার সন্ধান। আর সাহার পায়প্রত্যাশিত আশ্রয়।রুমে ফিরে আমি ওকে আমার ল্যাপটপটি দিয়েদিই, আর পিসি থেকে ফোন করার জন্যএকটি ১০০ ডলারের ক্রেডিট কিনে দিই। পরদিন আমরা ইতালির আরেক বন্দর-শহর বারিতে বেড়াতে যাই।স্বামী-সন্তান, জাতিসংঘের চাকরি, সব মিলিয়ে সাহার খুশি, ভীষণ খুশি। কিন্তু মাঝেমধ্যে ও উদাসীন হয়ে পড়ে।আমি দেখি ওর সমস্ত আনন্দের দ্যুতি ছাপিয়ে এক বিষণ্নতার কৃষ্ণ মেঘ ওর মুখের ওপর নেকাবের মতো ঝুলে পড়ে। সেই মেঘের আড়ালে অশ্রুসজল দুটি আরব্য চোখ।সেই চোখের আয়নায় পুড়ছে ফিলিস্তিন। কত দিন সাহার ওর মাকে দেখেনা, ভাইকে দেখেনা। কাজী জহিরুল ইসলাম, দারফুর, সুদান থেকে