অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে সিইউজের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ অক্টোবরের মধ্যে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক ছাঁটাই, সাংবাদিক নির্যাতন বন্ধ, টেলিভিশন সাংবাদিকদের জন্যে ওয়েজ বোর্ড ঘোষণা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। ২৭ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাব চত্বরে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে আয়োজিত প্রতিবাদী সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। 
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সভাপতি মঞ্জুরুল আহসান। সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে সমাবেশে যুগ্ম শামসুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আবু তাহের মোহাম্মদ, যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সহ-সভাপতি রতন কান্তি দেবাশিস, সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ, শহীদ উল আলম, রিয়াজ হায়দার চৌধুরী, নাজিম উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, কলিম সরওয়ার, সমির বড়ুয়া, জসিম উদ্দিন চৌধুরী, ফারুক তাহের, দিদারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি