প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাবের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মধ্যে ঢেউটিন প্রদান এবং চিকিৎসাসহ অন্যান্য খাতে প্রায় এক লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ৮ মে সকালে রাউজান ক্লাব মাতৃসদন ও জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন সাতকানিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জাবেদ মোস্তফা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশুবিশেষজ্ঞ মোহাম্মদ মহিউদ্দিন, ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল হাসান, সম্পাদক গোলাম মোহাম্মদ, সহসম্পাদক মোহাম্মদ জাহেদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।