অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে হবে তৃণমূল থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তাদের অসচেতনতার সুযোগে গুটিকয়েক ব্যবসায়ী নামধারী মুনাফাখোর বাংলাদেশকে ভেজালের স্বর্গরাজ্যে পরিণত করেছে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনায় সমাজ পরিবর্তনের জন্য এসব অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তৃণমূল থেকে সব স্তরে বিবেকবান ও সচেতন সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও প্রতিবাদ গড়তে হবে।
২০ অক্টোবর সোমবার নগরের চান্দগাঁও দর্জিপাড়া লালমিয়া খলিফার বাড়িতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চান্দগাঁও থানা কমিটির তৃণমূল জনসংযোগ ও মতবিনিময় সভায় বিভিন্ন বক্তা এসব কথা বলেন।
ক্যাব চান্দগাঁও থানা কমিটির সভাপতি জানে আলমের সভাপতিত্বে এবং ক্যাব চান্দগাঁও শাখার সাধারণ সম্পাদক ইসমাইল ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি আবদুল ওয়াহাব চৌধুরী। আলোচনায় অংশ নেন ক্যাব খুলসীর সভানেত্রী রুখসানা আখতারুন্নবী, সূচনা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহীন আকতার, ওমেন হোমের সাধারণ সম্পাদক ফারহানা আকতার, প্রাইম ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ইউনুচ, মহিলা পরিষদ কালুরঘাট শাখার সভানেত্রী রুবি খান, ক্যাব চান্দগাঁও নেতা জিকারুল হাবিব ওয়াহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।