অসুস্থতা এবং বন্ধুদের প্রতিক্রিয়া (হল ভার্সন)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কেউ অসুস্থ হলে বন্ধুদের প্রতিক্রিয়া কেমন হয়? জানাচ্ছেন মাত্রই জ্বর থেকে সেরে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র সঞ্জয় সরকার

.
.

* তোরে দেখে তো কোনোভাবেই অসুস্থ মনে হয় না।

* কী আর করা। স্বর্গ, নরক-যেখানেই যাস, ভালো থাকিস। তোর জিএফের দায়িত্ব তো বাধ্য হয়ে আমাকেই নিতে হচ্ছে!

* বুঝি, বুঝি। সবই বুঝি। কার সিমপ্যাথি পাওয়ার ধান্দায় আছ, আমরা বুঝি।

* ভাবিরে বলব নাকি রান্নাবান্না করে আনতে? অনেক দিন আপন কারও হাতের রান্না খাই না!

* একবার সিরিয়াস অসুস্থ হয়ে দেখ। হলের গেটে অ্যাম্বুলেন্সের লাইন লাগিয়ে দেব!

* শোন, ক্লাস ওয়ানের বাচ্চাদের মতো এসব জ্বরের ভান করে লাভ নেই। রিডিং রুমে যা। পড়ালেখা কর। জীবনে কিছু করতে পারবি!

* এটাই মোক্ষম সময়, দোস্ত। ফেসবুকে একখান স্ট্যাটাস মেরে দে। দেখে যদি ‘ও’ নক দেয়, তাহলে মনে কর মামা রাস্তা ক্লিয়ার!

* ইতিহাস এবং মানবজীবনে জ্বরের অনবদ্য ভূমিকাবিষয়ক একটা প্রবন্ধ লেখা শুরু কর। দেখবি, জ্বর এমনিতেই বাপ বাপ করে পালাইছে!

* বন্ধুদের অসুখ হলে তো নিজেরে খুব ফিট দাবি করো। এবার বোঝো ঠ্যালা!

* আমার দুবার এইডস হইল, সুস্থও হইলাম। কই, কাউরে তো জানাইলামও না! আর তুমি বলো মামা জ্বরে বাঁচি না? তুই পারিস রে ভাই!

* তোর চোখ উঠবে না তো কার উঠবে! ক্যাম্পাসের কোনো মেয়ের দিকে তোর চোখ পড়া বাকি আছে?

* অসুখটা চিরস্থায়ী নয়, এটাই তো তার পরিচয়! চিল, ম্যান! চিল!

* এসব কালাবালা করে লাভ নেই। কাল মিডটার্ম। পড়তে বস। মেকআপ মিডে কিন্তু পুরো বই সিলেবাস!

* গার্লফ্রেন্ড থাকলে আমাদেরও এ রকম প্রতি সপ্তাহে সপ্তাহে অসুখ হতো!

* দিব্যি খাচ্ছিস-দাচ্ছিস, ঘুমাচ্ছিস, ফেসবুকে বসে থাকিস। তোর কিসের অসুখ, হুম্‌ম্‌? ফাজলামি করার জায়গা পাস না?

* তুই একটা মানুষ। মানুষের অসুখ-বিসুখ হতেই পারে। স্বাভাবিক বিষয়। এটা ঘটা করে জানান দেওয়ার কী মানে, বুঝলাম না!

* ইয়েস, আমার অভিশাপ! এরপর বেয়াদবি করার আগে হাজারবার চিন্তা করবি।

* নো প্রবলেম। মরার পরে ফোন দিস! আমি আছি।

* অপারেশন থিয়েটারে ঢোক। বন্ধুদের গ্র্যান্ড ট্রিট দেওয়ার দায়িত্ব আমার!