অস্কার ফ্যাশন
হয়ে গেল অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চোখ ধাঁধানো পোশাক, তাক লাগানো গয়না আর নজরকাড়া মেকআপে হাজির হয়েছিলেন তারকারা। বছরের ফ্যাশন ট্রেন্ড নির্ধারণের বড় মঞ্চ হিসেবেও ধরা হয় এ অনুষ্ঠানকে। নকশায় দেখুন তারই এক ঝলক। ওয়েবসাইট অবলম্বনে লিখেছেন রুহিনা তাসকিন ও রয়া মুনতাসীর।মেকআপ বৃত্তান্তনিউট্রাল লুক। জমকালো দাওয়াত, অফিসে, আড্ডায় এবার জনপ্রিয় হবে এটিই। চোখের সাজ থেকে শুরু করে লিপস্টিকের রং—সবকিছুতেই থাকবে ন্যাচারাল ভাব। একটু ভিন্নভাবে সাজতে চাইলে লালের ছোঁয়া নিতে পারেন। লাল নেইলপলিশ এবং লাল লিপস্টিকের ছোঁয়ায় আনতে পারেন ভিন্ন লুক। তবে এটি জমকালো দাওয়াতেই মানাবে বেশি। যেকোনো রঙের পোশাকের সঙ্গেই লাল লিপস্টিক ও লাল নেইলপলিশ পরতে পারেন। গালে হালকা ব্লাশনের ব্যবহারও থাকবে। চোখের সাজস্মোকি সাজ এ বছরও থাকবে। তবে একদম হালকাভাবে ফুটিয়ে তুলতে হবে সেটিকে। সঙ্গে মাশকারা এবং আইপেনসিলের ব্যবহার দেখা যাবে। তবে আইলাইনারটা কম ব্যবহার করা হবে এ বছর। আইশ্যাডোতে কালো, ছাই, বাদামি এসব রংই থাকবে।উজ্জ্বল রংপাশ্চাত্যে ফরমাল পোশাকে উজ্জ্বল রঙের ব্যবহারটা এত দিন তেমন দেখা যেত না। তবে এবারের অস্কার রেড কার্পেট বদলে দিয়েছে সেই ধারণা। লাল রঙের দাপট দেখা গেছে। পাশাপাশি আছে সোনালি, নীল, বেগুনি এসব রংও। ঢেউয়ের খেলাচুলে ঢেউয়ের খেলা। এ বছর চুলের ফ্যাশনে দেখা যাবে এটি। হালকা ঢেউ খেলানো চুলের সঙ্গে একপাশে সিঁথি করার চলটি বেশ জমবে এবার। পাশাপাশি থাকবে ছোট চুলের ট্রেন্ড। এলোমেলোর ফ্যাশনখুব আঁটসাঁট নয়। বরং একটু ঢিলেভাবে খোঁপা বাঁধাটাই এবার চলবে। চুলটাকে খুব গুছিয়ে না বাঁধলেও চলবে। সামনের দিকে একটু এলোমেলো ভাবটি এনে দেবে ভিন্ন লুক। পিপ টো জুতাসামনের অংশ ফাঁকা এমন জুতার চল দেখা গেল এবার। পিপ টো শু নামেও পরিচিত এ ধরনের জুতা। পোশাকের রঙে মিলিয়ে নয়, বরং সোনালি, লাল এমন রঙের আধিক্য দেখা গেল।ক্লাচগোল, লম্বা, চ্যাপ্টা, চারকোনা বিভিন্ন আকারের ক্লাচ দাওয়াতে নিতে পারেন। পোশাকের সঙ্গে রং মিলিয়ে অথবা বিপরীত রঙের হতে পারে। পাথর বসানো বা অন্য নকশারও হতে পারে। তবে দাওয়াতে গেলে ক্লাচ ব্যাগটিই সঙ্গী করুন। আংটিহাতে বড় একটি আংটির ফ্যাশন দেখা যাবে। তর্জনী বা মধ্যমায় বড় একটা পাথরই প্রকাশ করবে আঙুলের সৌন্দর্য। শ্যান্ডেলিয়ার দুললম্বা, ঝোলানো শ্যান্ডেলিয়ার দুলের বাহার ছিল দেখার মতো। দুলটা যখন নজরকাড়া তখন আর বাকি গয়নার প্রয়োজন কী? ঢেউ খেলানো বা সামনে হালকাভাবে বাঁধা চুলের সঙ্গে এমন দুল মানাবে বেশ।মেটালিক লুকপোশাকের নকশায় মেটালিক লুকটা দেখা যাচ্ছে। সোনালি বা রুপালি দুই রঙেই দেখা যাচ্ছে তা। নজরকাড়া সিকুইনের কাজ ছিল পোশাকে।