অস্কার বিজয়ী চলচ্চিত্র অধিবেশন কাল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালে অস্কারের বিভিন্ন শাখায় পুরস্কৃত ছয়টি চলচ্চিত্র নিয়ে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র আগামীকাল থেকে দুই দিনব্যাপী থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই আয়োজন। অধিবেশনে ২৯ মার্চ বেলা ১১টায় সিলভার লাইনিংস প্লেবুক, বিকেল চারটায় শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র আমুর, সন্ধ্যা সাতটায় শ্রেষ্ঠ চলচ্চিত্র আরগো এবং ৩০ মার্চ বেলা ১১টায় লিংকন, বিকেল চারটায় স্কাইফল এবং সন্ধ্যা সাতটায় শ্রেষ্ঠ পরিচালকের জন্য বিজয়ী লাইফ অব পাই প্রদর্শন করা হবে। আমন্ত্রণপত্র সংগ্রহের জন্য আগ্রহীদের প্রদর্শনী চলাকালে মিলনায়তন কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।