এ বছরের অস্কার বিজয়ী চলচ্চিত্র নিয়ে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র ২০ ও ২১ মার্চ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে দুই দিনব্যাপী চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। এতে বিভিন্ন বিভাগে অস্কার বিজয়ী ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
২০ মার্চ বেলা ১১টায় প্রদশিত হবে বিদেশি চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত পোল্যান্ডের ছবি ইডা। বেলা তিনটায় সম্পাদনা, শব্দগ্রহণ ও সহ–অভিনেত্রীর পুরস্কার বিজয়ী চলচ্চিত্র হুইপ ল্যাশ, বিকেল পাঁচটায় সংগীত, রূপসজ্জার জন্য পুরস্কৃত দ৵ গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল এবং সন্ধ্যা সাতটায় শ্রেষ্ঠ অভিনেতার অস্কার বিজয়ী দ৵ থিয়োরি অব এভরিথিং প্রদর্শিত হবে।
অধিবেশনের দ্বিতীয় দিন বিকেল চারটায় প্রদর্শিত হবে শ্রেষ্ঠ অভিনেত্রী ও অন্যান্য বিভাগে পুরস্কৃত বয়হুড এবং সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে এ বছরের শ্রেষ্ঠ পরিচালনা, চিত্রগহণ, চিত্রনাট্য ও শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে অস্কার বিজয়ী চলচ্চিত্র বার্ডম্যান। বিজ্ঞপ্তি।