অস্কারে কান্না বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার পুরস্কার (একাডেমি অ্যাওয়ার্ডস) বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট অভিনয়শিল্পীদের কাঁদতে দেখা যায়। গত ৫০ বছরের অস্কার পুরস্কার অনুষ্ঠানের ভিডিওচিত্র বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, বর্তমান অনুষ্ঠানগুলোতে এ ধরনের কান্নার প্রবণতা বা মাত্রা আগের তুলনায় বেড়েছে। অস্কার অনুষ্ঠানে শিল্পীদের ৭১ শতাংশেরই অশ্রু ঝরেছে ১৯৯৫ সালের পর। এর কারণ কী?যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক ইউনিভার্সিটির গবেষক রেবেকা রোল্ফ বলেন, দর্শকেরা আবেগপ্রবণ ভাষণ প্রত্যাশা করে বলেই হয়তো শিল্পীদের অশ্রুপাতের মাত্রা ক্রমে বেড়েছে। মূলত অভিনেত্রীরাই বেশি কাঁদেন। এই কান্না কৃত্রিম বলে মনে হয় না। তবে পুরস্কার গ্রহণকালে দর্শকদের প্রত্যাশার ব্যাপারটি অভিনেত্রীরা সম্ভবত অবচেতনে হলেও মাথায় রাখেন এবং সে জন্যই কাঁদতে শুরু করেন। দর্শকেরা এ ক্ষেত্রে প্রচলিত বিভিন্ন রীতির পুনরাবৃত্তি দেখতেই পছন্দ করে। লাইভসায়েন্স।