অস্কারে ভুলের আসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো বিনোদন দুনিয়ায় লা লা ল্যান্ড সিনেমাকে ভুল করে অস্কার দেওয়ার খবরের রেশ কাটেনি। উপস্থাপকের ভুলে লা লা ল্যান্ড সিনেমাকে সেরা সিনেমা হিসেবে ঘোষণা করা হলেও একটু পরেই মুনলাইট সেরা সিনেমা হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড লাভ করে। এমন ভুল সেই ১৯৩৩ সালেও একবার হয়েছিল। উপস্থাপক উইল রজার্স সেরা পরিচালক হিসেবে নাম ঘোষণা করেন, ‘এবারের সেরা সিনেমার পরিচালক ফ্র্যাংক!’ নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত ফ্র্যাংক দৌড়ে চলে যান মঞ্চে। অস্কার হাতে নেওয়ার পরে উপস্থাপকের ভুল ভাঙে, আসলে অন্য ফ্র্যাংক পেয়েছেন পুরস্কার। লেডি ফর আ ডে সিনেমার পরিচালক ছিলেন ফ্র্যাংক ক্যাপরা। তিনি ছাড়াও ক্যাভালকেইড সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন ফ্র্যাংক লয়েড। উপস্থাপকের ফ্র্যাংক ডাকে প্রথম ফ্র্যাংক মঞ্চে চলে গেলেও ভুল ভাঙার পরে দ্বিতীয় ফ্র্যাংক মঞ্চে চলে যান। একাডেমি অ্যাওয়ার্ড মঞ্চে আসলে ভুলের ভূতের আসর সেই সময় থেকেই বলা যায়!
লাইফ জেট অবলম্বনে