চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও বৃত্তিবিষয়ক সেমিনার গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে নানা বিষয় তুলে ধরা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ান দূতাবাসের অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডের দূত মাহারিনা জাফরিন। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার ফারুক-উজ-জামান চৌধুরী। অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশ বর্তমানে নানা দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রা টেকসই করে ধরে রাখতে হবে। এ জন্য দরকার দক্ষ জনশক্তি। বিদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৃহত্তর উন্নয়নে সম্পৃক্ত হলে দেশ আরও এগিয়ে যাবে।