অস্তিত্বে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার মুখে যুদ্ধদিনের গল্প। পিনপতন নীরবতায় শুনছিলেন থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনের শ্রোতারা। কথামালা আর স্মৃতিচারণে যেন ফিরে এল একাত্তর। ২৫ মার্চ ‘অস্তিত্বে মুক্তিযুদ্ধ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেন ডেইলি স্টার রিডার্স ক্লাবের সদস্যরা।অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। রিডার্স ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ হাসিনা জাকারিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সদস্যসচিব এমরান হারুন। এরপর শুরু হয় স্মৃতিচারণা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন ডেইলি স্টার চট্টগ্রামের ব্যুরোপ্রধান মুক্তিযোদ্ধা রইসুল হক বাহার। তিনি তুলে ধরেন মুক্তিযুদ্ধের নানা স্মৃতি। তিনি বলেন, ‘বিভিন্ন শোষণ-নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখনকার তরুণ সমাজ। ছাত্র, শিক্ষক, জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ আজ স্বাধীন।’ ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের তখনকার পরিস্থিতিও তুলে ধরেন সংক্ষিপ্তভাবে। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতেও তারুণদের এগিয়ে আসার আহ্বান জানান। স্মৃতিচারণা শেষে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা।