অস্থায়ী জনসংখ্যাকে কাজে লাগানো যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ও নগর বিশেষজ্ঞ ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘নগর পরিকল্পনার একটি বিশেষ দিক হচ্ছে জনসংখ্যা। শহরের জনসংখ্যার একটি বিরাট অংশের কর্মসংস্থান নেই। অস্থায়ী জনসংখ্যাকে নগরের শোভা বাড়াতে সংশ্লিষ্ট করতে হবে। তাঁদের জন্য পর্যাপ্ত যানবাহন ও রাস্তা, পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং ফুটপাত থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘নগরের শোভাবর্ধনে প্রাকৃতিক পরিবেশ, দূষণমুক্ত শহর, ভবন, ভূমি ব্যবহার, গাড়ি পার্কিং, নগরসেবাসহ সামগ্রিক বিষয় বিবেচনা করতে হবে।’