অস্বাস্থ্যকর নাকি স্বাস্থ্যকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীরে ডোপামিন হরমোন তৈরিতে সাহায্য করে কলা, যার প্রভাবে বিষণ্নতা কেটে গিয়ে মন-মেজাজ ফুরফুরে থাকে।
শরীরে ডোপামিন হরমোন তৈরিতে সাহায্য করে কলা, যার প্রভাবে বিষণ্নতা কেটে গিয়ে মন-মেজাজ ফুরফুরে থাকে।

ওজন কমানোয় আগ্রহীদের কলা, কফি, মাখন, পনির এবং দুধ ও চকলেট দুধ না খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। কারণ শরীরের ওজন বাড়ানোর জন্য মুখরোচক এসব খাবারকে দায়ী করা হয়। ফলে ‘অস্বাস্থ্যকর’ খাদ্য হিসেবে এগুলোর কুখ্যাতি আছে। কিন্তু এসব খাবারের এমন কিছু পুষ্টিগুণ আছে যা শরীরের জন্য বেশ উপকারী।

অতিরিক্ত ওজনের সঙ্গে সম্পৃক্ত করে এসব খাবার খেতে নিরুৎসাহিত করা হলেও আদতে এগুলো স্বাস্থ্যকর খাবারই বটে। আপনি অনায়াসেই এসব খাবারকে আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। তবে, আসল প্রশ্ন হলো আপনি কোন খাবার কী পরিমাণে খাবেন। সম্প্রতি এক প্রতিবেদনে কলা, কফি, মাখন, পনির এবং চকলেট দুধের কিছু উপকারিতার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

কলা

শরীরের ওজন বাড়ানোর জন্য দায়ী করা হয় এমন খাবারের মধ্যে অন্যতম কলা। তবে কিছু কিছু ক্ষেত্রে শরীরের ওজন কমাতেও সাহায্য করে কলা। আঁশযুক্ত কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আরও আছে ভিটামিন সি। অ্যান্টিঅক্সিডেন্টেরও জোগান দেয় কলা। পাশাপাশি শরীরে ডোপামিন হরমোন তৈরিতে সাহায্য করে কলা। যার প্রভাবে বিষণ²তা কেটে গিয়ে মন-মেজাজ ফুরফুরে থাকে।
কফি
কফি কাজে মনোযোগ বাড়ায়। কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে। এর বাইরেও কফির কিছু গুণাগুণ সম্পর্কে জানা গেছে সাম্প্রতিক গবেষণায়। জানা গেছে, ডায়াবেটিস ও আলঝেইমারের মতো রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কফি। তবে দিনে তিন থেকে পাঁচ কাপের বেশি কফি পান করা উচিত নয়। মাত্রাতিরিক্ত কফি পানের পার্শ্বপ্রতিক্রিয়ায় অনিদ্রা, দুশ্চিন্তা ও নার্ভাসনেস তৈরি হতে পারে।
মাখন
খাবারদাবারে অতিরিক্ত মাখন যুক্ত করার কোনো কারণ নেই। কিন্তু মাখনে প্রাপ্ত প্রাকৃতিক স্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য ভালো। মাঝে মাঝে কিছুটা মাখন খাওয়া সাধারণভাবে খুবই উপকারী হতে পারে। তবে, উচ্চ রক্তচাপে ভুগছেন বা শরীরে বেশি মেদ জমেছে এমন মানুষদের জন্য মাখন ক্ষতিকর হতে পারে।
পনির
মাখনের মতোই পনিরও প্রাকৃতিক স্যাচুরেটেড ফ্যাট ও উচ্চ মাত্রায় ক্যালরি সমৃদ্ধ। একই সঙ্গে পনিরে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন-এ, ভিটামিন বি-১২, রিবোফ্লোবিন, দস্তা ও ফসফরাস। এতে ভালো জাতের ফ্যাট লাইনোলাইক অ্যাসিডও আছে বলে জানা গেছে সাম্প্রতিক কিছু গবেষণায়। দুগ্ধজাত এই প্রা​ণিজ প্রোটিন ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চকলেট দুধ ও দুধ
এক গ্লাস দুধ বা চকলেট দুধই দারুণ ক্যালরি সমৃদ্ধ। পরিশ্রমরে পর শরীরের চাহিদা মেটাতে এই পানীয়ের তুলনা নেই। এতে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন-এ রয়েছে। শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়ক দুধ ও চকলেট দুধ। এ ছাড়া হাড় গঠনে দুধের ক্যালসিয়াম ও সোডিয়ামের জুড়ি মেলা ভার।