অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে আনোয়ারার দুই ইউনিয়নের শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার দুই উপকূলীয় ইউনিয়য়ন রায়পুর ও জুঁইদণ্ডীর শিশুরা অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে। পরিবারে সচেতনতার অভাব ও যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় এসব এলাকার শিশুরা নিয়মিত স্বাস্থ্য কার্যক্রমের বাইরে রয়ে গেছে। এখানকার বেশির ভাগ শিশু পুষ্টিহীনতা ও বিভিন্ন রোগে ভুগলেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান না অভিভাবকেরা।উপজেলার রায়পুরের দক্ষিণ সরেঙ্গা, পূর্ব গহিরা, দক্ষিণ গহিরা, ঘাটকূল ও বার আউলিয়া ঘুরে এই চিত্র দেখা গেছে। নদী ও সমুদ্রের ভাঙনে এসব এলাকার যোগাযোগব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ায় স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। এসব এলাকায় বেশির ভাগ পরিবারের নেই স্বাস্থ্যসম্মত পায়খানা। ফলে কৃমি, পানিবাহিত নানা রোগ ও অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। জানা গেছে, রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নে দুটি স্বাস্থ্যকেন্দ্রে দুজন চিকিৎসক থাকলেও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সেখানে রোগী কম হয়। স্বাস্থ্যকেন্দ্র দুটিতে শিশুদের জন্য পর্যপ্ত ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামও নেই।জুঁইদন্ডী স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের চিকিৎসক লক্ষ্মীপদ দাশ জানান, স্বাস্থ্যকেন্দ্রে শিশুরোগী এলেও, রোগ জটিল মনে হলে তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।রায়পুর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা মরিয়ম বেগম বলেন, ‘আমরা কমিউনিটি ক্লিনিকে শিশুদের জিংক ও প্যারাসিটামল ট্যাবলেট ছাড়া অন্য কোনো ওষুধ দিতে পারি না।’জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার কবির জানান, এলাকার বাসিন্দারা সচেতন না হওয়ায় উপজেলার দুই উপকূলীয় ইউনিয়নের শিশুরা অপুষ্টিসহ নানা রোগে ভুগছে। যাতায়াত সমস্যাসহ নানা প্রতিকূলতার পরেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দেওয়ার চেষ্টা করছেন।